ভবিষ্যৎ কর্মসূচি - পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ

 

আমাদের সংগঠনের ১০ম (নতুন পর্বের) রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ৭-৮ জানুয়ারি ২০২৩, টপসন থিয়েটার-এ (৩৭ সদানন্দ রোড, কলকাতা – ৭০০০২৬; কালীঘাট মেট্রো স্টেশন ও হাজরা রোডের নিকটবর্তী)।

এই সম্মেলনে রাজ্যের ২২টি জেলার সদস্য-প্রতিনিধি হিসেবে ৪০০-র বেশি লেখক, শিল্পী, চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

আসন্ন দিনগুলিতে সংস্কৃতি ও সমাজচর্চার সঠিক দিকনির্দেশ খোঁজার লক্ষ্যে এই সম্মেলনে বিস্তারিত ও মননশীল আলোচনা অনুষ্ঠিত হবে।