আমাদের ইতিহাস

এই সংগঠনটার পথচলা শুরু হয় ১৯৭২ সালের ২৪ জানুয়ারি। তখন এই রাজ্যের সাধারণ মানুষের জীবনযাপন একেবারে দমবন্ধ অবস্থা—রোজকার জীবনে নেমে এসেছিল রাষ্ট্রীয় সন্ত্রাস, স্বাধীনতার পরে এমন পরিস্থিতি আগে কখনও দেখেনি মানুষ। সেদিন কলকাতার ঐতিহাসিক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা প্রতিবাদ সভা হয়েছিল। সেখানে ভাষণ দিতে উঠে পশ্চিমবঙ্গের এবং দেশের অন্যতম শ্রদ্ধেয় নেতা জ্যোতি বসু মনে করিয়ে দেন, কীভাবে ৩০ আর ৪০-এর দশকে সাংস্কৃতিক আন্দোলন মানুষের মধ্যে স্বাধীনতার লড়াইয়ের চেতনা জাগিয়ে তুলেছিল।